ওঁ অন্নপতে অন্নস্য নো
দেহ্যনমীবস্য শুষ্মিনঃ।
প্রপ্র দাতারং তারিষউর্জং নো
ধেহি দ্বিপদে চতুশ্পদে॥
ভাষ্যঃহে অন্নপতে পরমাত্নন !এই অন্ন-ফল-মূল-কন্ দ-ঔষধি বনস্পতি আদি যাহা কিছু আমরা আহারকরি তাহার মালীক কেবল আপনিই একমাত্র আছেন ।যাহার সাহায্যে সমস্ত জড় চেতন জগতেরপ্রাণী মাত্র খাদ্য হইতে রস-রক্ত মাংস-মেধ-অস্থি- ময্যা আদি বল শক্তি পরাক্রম ওজ-তেজাদি যাহা কিছু আছে তাহার সমস্ত কিছুই এইঅন্নদ্বারা উত্পন্ন হইতেছে যাহাতে আপনার কৃপায়এই অন্নের সাহায্যে আমাদের শরীর রাজ্যে সমস্তকিছুর উত্তমরূপে নির্মাণ-রক্ষণ-ব র্দ্ধন-পালনপোষণ হইতে থাকুক ।যেভাবে আমরা শরীরের কল্যাণ কামনা করি,সেইভাবেই যেন যাহাদের দ্বারা এই অন্ন উত্পন্ন করা,পাক করা, দাতা-প্রদাতা আদি উপকার করিবার লোকআছে ; তাহাদেরও যেন আমার মত বল বীর্য্য-পরাক্রম াদি ঐশ্বর্য্যের প্রাপ্ত হইতে থাকে ।আমাদের অন্নের কিছু অংশ, দুই পা এবং চতুষ্পদআদি প্রাণী মাত্রের জন্য প্রদান করা হোক ।যাহাতে কাহারও যেন কষ্ট অনুভব না হয় ।আমরা যেন সকলে এই ভাবনা নিয়ে কর্মেরমাধ্যমে চলিতে পারি ।।

[যর্জুব্বেদ ১১।৮৩]ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥।